চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম বিপত্তি বাঁধালেন এক যাত্রী। গত শুক্রবার সকালে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে পরিবার নিয়ে ঢাকা থেকে রওনা দিয়েছিলেন তিনি। বিমানটি রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ ওই যাত্রীর মনে পড়ে, তিনি তার বিয়ের শেরওয়ানি বাসায় ফেলে এসেছেন।
শেরওয়ানি উদ্ধারে মরিয়া যাত্রী বিমান থামানোর জন্য কেবিন ক্রুদের ওপর চাপ সৃষ্টি করেন এবং নিজেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এরপরই রানওয়ের মুখ থেকে বিমানটি পুনরায় যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে (বে) ফিরিয়ে আনা হয়।
এই ঘটনায় অন্য যাত্রীরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ এটিকে 'কাকতালীয় ভুল বোঝাবুঝি' হিসেবে দাবি করে জানিয়েছেন, বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ফিরিয়ে আনা হয়েছিল।

তবে পাইলটের অসম্পূর্ণ ঘোষণার কারণে বিভ্রান্তি তৈরি হয়। এদিকে, পুরো ঘটনার জেরে ৩ ঘণ্টা বিলম্বের পর যাত্রীদের অন্য ফ্লাইটে চট্টগ্রামে পাঠানো হয়। এই সময়ের মধ্যে ওই যাত্রী বিমানবন্দর থেকে বাসায় গিয়ে নিজের শেরওয়ানি সংগ্রহ করে পরবর্তী ফ্লাইটে পুনরায় যোগ দেন।
সাধারণ ভুলে বিমান ফিরিয়ে আনার এই ঘটনা এভিয়েশন আইন ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনায় সরকারিভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে।