Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / ১৫ বলে ফিফটি করে কেলির রেকর্ডে ভাগ বসালেন হ্যারিস - Chief TV

১৫ বলে ফিফটি করে কেলির রেকর্ডে ভাগ বসালেন হ্যারিস - Chief TV

2025-12-28  ডেস্ক রিপোর্ট  96 views
১৫ বলে ফিফটি করে কেলির রেকর্ডে ভাগ বসালেন হ্যারিস - Chief TV

উইমেন সুপার স্ম্যাশে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ওটাগোর অজি তারকা ক্রিকেটার লরা হ্যারিস। মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করেছেন তিনি। তাতেই হয়েছে রেকর্ড। নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির তালিকায় ইংলিশ ক্রিকেটার মেরি কেলির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

২০২৩ সালে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে নেমে মাত্র ১৫ বলে অর্ধশতক করেছিলেন কেলি। এতদিন ধরে সেই রেকর্ডটি অক্ষুণ্নই ছিল। অবশ্য এখনও ভাঙতে পারেননি কেউ। তবে রেকর্ডটি এখন আর এককভাবে দাবি করতে পারবেন না ইংলিশ তারকা। তার রেকর্ডটি নিজেরও করে নিয়েছেন অস্ট্রেলিয়ার লরা হ্যারিস।

বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি অজি হার্ডহিটার ব্যাটার লরা হ্যারিস। তবে নিজ দেশের টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের আক্ষেপ মেটালেন নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে।
প্রথমবারের মতো সুপার স্ম্যাশে খেলছেন লরা। আর আজই ছিল তার অভিষেক। নিজের প্রথম ম্যাচটি স্মরণীয় করেই রাখলেন ডানহাতি এই ব্যাটার।

ক্যান্টারবারি নারী দলের বিপক্ষে খেলতে নামে ওটাগো। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ওটাগোর দুই ওপেনার। দুজনই ফিরেছেন পাওয়ার প্লেতেই। এরপর ব্যাট হাতে ক্রিজে আসেন লরা হ্যারিস। আর ২২ গজের ক্রিজে নেমেই প্রতিপক্ষের বোলারদের তুলোধূনো করতে থাকেন তিনি।
জয় নিয়ে ফিরতে না পারলেও নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে দলকে জয়ের ভিত্তি গড়ে দেন। তাতেই ছয় উইকেটে জয় পায় দল।

মাত্র ১৫ বলে ফিফটি পূরণের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি লরা। থেমেছেন ১৭ বলে। তার ৫২ রানের অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো।

গেল নারী বিগ ব্যাশে সময়টা মোটেও ভালো যায়নি লরা হ্যারিসের। থান্ডারের হয়ে ১০ ম্যাচ খেলে করেছেন মাত্র ৬৯ রান। তবে তার স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো। ১৯৭.১৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। এর আগে ভিটালিটি ব্লাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে ১৭ বলে ফিফটি করেছিলেন অজি তারকা।

টি-টোয়েন্টিতে মোট ছয়টি ফিফটি আছে লরা হ্যারিসের। আর এই ছয়টি ফিফটিই এসেছে ২০ বলের কমে। এমন নজির নারীদের ক্রিকেটে আর কারও নেই।


Share: