Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / ৩৭ হাজার ভোটের ব্যবধানে বড় জয় রুমিন ফারহানার - Chief TV

৩৭ হাজার ভোটের ব্যবধানে বড় জয় রুমিন ফারহানার - Chief TV

2026-02-13  ডেস্ক রিপোর্ট  176 views
৩৭ হাজার ভোটের ব্যবধানে বড় জয় রুমিন ফারহানার - Chief TV

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।

১৫১টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায়, রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

 


Share: