Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / আল্লাহর কসম কাটলেন জামায়াতের আমির - Chief TV

আল্লাহর কসম কাটলেন জামায়াতের আমির - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  105 views
আল্লাহর কসম কাটলেন জামায়াতের আমির - Chief TV

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের সম্পদের ওপর কোনোভাবেই হাত দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আল্লাহর কসম, ক্ষমতায় গেলে মানুষের সম্পদ লুট করব না। জামায়াতে ইসলামীকে বিজয়ী করলে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।”

সোমবার দুপুরে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান জনগণের উদ্দেশে বলেন, বাংলাদেশে বহু দলকে ক্ষমতায় দেখেছেন—এবার অন্তত একবার জামায়াতে ইসলামীকে সুযোগ দিয়ে দেখুন। আমরা সত্যিই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি কি না, তা বিচার করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে চারদলীয় জোট সরকারের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত দুইজন মন্ত্রী স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সে অভিজ্ঞতার আলোকে তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর–১ (সদর–মুজিবনগর) আসনের প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর–২ (গাংনী) আসনের প্রার্থী মাওলানা নাজমুল হুদা এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ।

জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, জেলা এবি পার্টির আহ্বায়ক রফিকুজ্জামান এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমেদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

জনসভায় জেলার তিন উপজেলার বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে জামায়াত আমির মেহেরপুর–১ ও মেহেরপুর–২ আসনের দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।


Share: