জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বগুড়ায় প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া তরুণ নেতা ও সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
গ্রেপ্তার সাকিব খান শহরের নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার শাহবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন,
“রাত তিনটার দিকে শাহবাগ থানা পুলিশ আমাদের জানায়, সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে জেলা পুলিশের কাছে কোনো অতিরিক্ত তথ্য জানা নেই।”