Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গড়তে নতুন বিপ্লবের আহ্বান জামায়াত আমিরের - Chief TV

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গড়তে নতুন বিপ্লবের আহ্বান জামায়াত আমিরের - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  27 views
স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গড়তে নতুন বিপ্লবের আহ্বান জামায়াত আমিরের - Chief TV

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য দেশকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে।

শনিবার খুলনার সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে, তাহলে জনগণও তাদের ছাড় দেবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সকালে খুলনায় পৌঁছালে সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।


Share: