বাংলাদেশের সামনে এখন রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার তিনটি বড় লড়াই চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার খুলনার সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
এদিকে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্যই হবে আগামীর বিপ্লব।
এদিকে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্যই হবে আগামীর বিপ্লব।
বর্তমান সরকারকে সতর্ক করে তিনি বলেন, সরকার যদি কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে দেশের মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না। সেই সঙ্গে দেশের সার্বিক স্বাধীনতা ও অধিকার রক্ষায় তিনি সবাইকে আরও একটি বৃহত্তর বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
শনিবার সকালে সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান খুলনা পৌঁছালে সার্কিট হাউজে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় শীর্ষ নেতারা।

এরপর ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় গণসমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।