জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে গত সাত দিন ধরে দুই অপ্রাপ্তবয়স্ক ছাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রীরা হলেন— গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার (১৩) এবং স্থানীয় একটি নূরানী মাদরাসার শিক্ষার্থী আশা মনি (১১)।
একই গ্রাম থেকে দুই শিশুশিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কোনো হদিস না মেলায় পরিবার দুটির মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও গভীর শঙ্কা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেলে আনুমানিক ৫টার দিকে আফসানা ও আশা মনি স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়। তবে সন্ধ্যা পার হয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরে আসেনি। সেই থেকে আজ পর্যন্ত তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে ও আশপাশের বিভিন্ন এলাকায় দিন-রাত খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার।
এই ঘটনায় চরম নিরুপায় হয়ে নিখোঁজ আফসানা আক্তারের বাবা আল আমিন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে থানায় অভিযোগ দায়ের করার পরও এখন পর্যন্ত মেয়েদের উদ্ধার কিংবা কোনো সূত্র না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তারা তাদের আদরের সন্তানদের দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি ও জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, এই নিখোঁজের বিষয়ে পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে খোঁজখবর নিচ্ছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, এই নিখোঁজের বিষয়ে পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে খোঁজখবর নিচ্ছে।
নিখোঁজ দুই ছাত্রীকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশি তৎপরতা ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।