Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন - Chief TV

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  28 views
সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন - Chief TV
তিনি বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে।

মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, অতীতে কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও যদি তার বিরুদ্ধে কোনো অপরাধ, জুলাই-আগস্টের সহিংসতার অভিযোগ বা মামলা না থাকে, তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে দলীয় প্রতীক, ব্যানার বা স্লোগান ব্যবহারের সুযোগ থাকবে না। অপরাধে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের ৬৪টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার অংশ হিসেবে ১০টি নতুন জেলায় রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
এছাড়া আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারি গুদামে বর্তমানে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে। পাশাপাশি মালয়েশিয়ার সঙ্গে নতুন শ্রমবাজার কাঠামো গঠনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়াতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিশন রিং নেটওয়ার্ক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। একই সঙ্গে একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের কাজও নীতিগতভাবে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
 
সাইবার বুলিং ও নারীদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করতে রাষ্ট্রের নিজস্ব ব্যবস্থাপনা আরও সক্রিয় করা হবে।

Share: