Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / ইসলামপুরে পুকুরপাড়ের ঝোপ থেকে লাগেজবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার - Chief TV

ইসলামপুরে পুকুরপাড়ের ঝোপ থেকে লাগেজবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  36 views
ইসলামপুরে পুকুরপাড়ের ঝোপ থেকে লাগেজবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার - Chief TV
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি পুকুরপাড়ের ঝোপ থেকে লাল রঙের একটি ট্রাভেল লাগেজের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার চর বেনুয়ারচর এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
 
লাগেজের ভেতর যুবকের লাশ উদ্ধারের এই ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চর বেনুয়াচর এলাকার স্থানীয় মাছচাষি আলমাছ মিয়া তার মাছের প্রজেক্টের নিরাপত্তা দেখতে বের হন। এ সময় রাস্তার পাশে একটি নির্জন ঝোপের মধ্যে একটি বেওয়ারিশ লাল রঙের বড় লাগেজ পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়।
 
একা সেটি না খুলে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে লাগেজটি দেখার পর সন্দেহ তীব্র হলে তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

খবর পাওয়ার পরপরই ইসলামপুর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয়দের উপস্থিতিতে কৌতূহল ও আতঙ্কের মধ্যে লাগেজটি খুললে ভেতরে এক অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত লাশটি অর্ধগলিত ও বিকৃত অবস্থায় ছিল।
 
আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অপরাধীরা ওই যুবককে অন্য কোথাও নৃশংসভাবে হত্যা করার পর লাশ গুম করার উদ্দেশ্যে লাগেজে ভরে এখানে ফেলে রেখে গেছে। পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে এবং এই হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটনে জোর তৎপরতা শুরু করেছে।

Share: