Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন আল রশীদের দাফন সম্পন্ন - Chief TV

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন আল রশীদের দাফন সম্পন্ন - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  25 views
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন আল রশীদের দাফন সম্পন্ন - Chief TV

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া।

জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম.এ মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল বিদায় দেওয়া হয়। পরে শহরের শেরপুর এলাকায় মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।


Share: