Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / ডাকাত দলের হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাছান - Chief TV

ডাকাত দলের হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাছান - Chief TV

2026-06-20  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  27 views
ডাকাত দলের হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাছান - Chief TV

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে গিয়ে সশস্ত্র ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার কর্মস্থল মুরাদনগর থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে যান এসিল্যান্ড সাকিব হাছান খাঁন। পরদিন শুক্রবার রাত ১০টার দিকে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হলে একদল সশস্ত্র ডাকাত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় ডাকাতদের হামলায় তিনি ছাড়াও আরও পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার ওপর এমন হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজল হোসেন বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share: