দেশে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বর্তমান সরকার সমাজে নৈরাজ্য সৃষ্টিকারী, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে তিনি মনে-প্রাণে ঘৃণা করেন এবং যারা এসব অপকর্মের পেছনে মদদ জোগায়, তাদেরও ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে তিনি মনে-প্রাণে ঘৃণা করেন এবং যারা এসব অপকর্মের পেছনে মদদ জোগায়, তাদেরও ছাড় দেওয়া হবে না।
দেশের সার্বিক অগ্রযাত্রাকে ধরে রাখতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে এই তিন ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জনগণের কাজের মাধ্যমেই আগামী দিনে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে হাবিবুর রশিদ জানান, সাধারণ মানুষকে যেন অনুদান বা সরকারি বরাদ্দের অর্থ পেতে বিভিন্ন দপ্তরে ঘুরে হয়রানির শিকার হতে না হয়, সেই লক্ষ্যেই সরাসরি মাঠপর্যায়ে এসে এই চেক বিতরণ করা হচ্ছে।

জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর যে স্পষ্ট নির্দেশনা রয়েছে, সরকার সেটি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রতিমন্ত্রী ওই একই এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।