Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / ব্রাজিলকে হারিয়ে হলান্ডের পোস্ট, ‘আমরা কখনোই বাড়ি ফিরছি না’ - Chief TV

ব্রাজিলকে হারিয়ে হলান্ডের পোস্ট, ‘আমরা কখনোই বাড়ি ফিরছি না’ - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  23 views
ব্রাজিলকে হারিয়ে হলান্ডের পোস্ট, ‘আমরা কখনোই বাড়ি ফিরছি না’ - Chief TV
ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যাচে দলের দুই গোলই করে জয়ের নায়ক হন ৯ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে ড্রেসিংরুম থেকে একটি সেলফি পোস্ট করে হালান্ড ক্যাপশনে লেখেন, ‘ওয়েল, ওয়েল, ওয়েল...’। পোস্টটির সঙ্গে যুক্ত ছিল ‘নেভার গোয়িং হোম’ গানটি, যেখানে ‘আমরা কখনোই বাড়ি ফিরছি না’ কথাগুলো দিয়ে দলের বিশ্বকাপ যাত্রা অব্যাহত থাকার আনন্দ প্রকাশ করা হয়।

ম্যাচে দ্বিতীয়ার্ধে পাওয়া দুটি সুযোগই কাজে লাগান হালান্ড। প্রথমে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেসকে পরাস্ত করে দারুণ এক হেডে গোল করেন তিনি। এরপর ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন ব্রাজিলের নেইমার, তবে তাতে ম্যাচের ফল বদলায়নি।

ম্যাচ শেষে হালান্ড নরওয়ের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে বলেন, এটি তাদের দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জয়। ব্রাজিল ও আইভরি কোস্টের মতো শক্তিশালী দলকে হারাতে পেরে তারা গর্বিত বলেও মন্তব্য করেন তিনি।

হালান্ডের ভাষায়, এই জয় নরওয়ের নতুন প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে। ছোটবেলায় যেমন তিনি অন্যদের দেখে অনুপ্রাণিত হয়েছেন, তেমনি আজকের এই সাফল্যও ভবিষ্যতের অনেক ফুটবলারের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

Share: