Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ধর্ম / বুড়িচংয়ে শুব্বানে আহলে হাদীসের আলোচনা সভা ও নবগঠিত কমিটির সংবর্ধনা - Chief TV

বুড়িচংয়ে শুব্বানে আহলে হাদীসের আলোচনা সভা ও নবগঠিত কমিটির সংবর্ধনা - Chief TV

2026-02-07  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  131 views
বুড়িচংয়ে শুব্বানে আহলে হাদীসের আলোচনা সভা ও নবগঠিত কমিটির সংবর্ধনা - Chief TV

কুমিল্লার বুড়িচংয়ে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পূর্বাঞ্চলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও নবীন–প্রবীণদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ আসর বুড়িচং উপজেলার জগতপুর আয়েশা সিদ্দিকা (রা.) হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কুমিল্লা জেলার সেক্রেটারি জনাব মো. আতিক চৌধুরী। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতি হাফেজ আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী মোসলেম উদ্দিন (পুলিশ)। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বিন ইউসুফ, সহসভাপতি এরশাদুল্লাহ এবং সহসাধারণ সম্পাদক আব্দুল মুহয়ী যায়েদ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কুমিল্লা জেলার নবগঠিত কমিটির সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।

বক্তারা তাদের আলোচনায় যুব সমাজকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার পাশাপাশি দ্বীনের দাওয়াত ও প্রচারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াত উদ্ধৃত করে বক্তারা বলেন—
“তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।”

বুড়িচং পূর্বাঞ্চল শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফের নেতৃত্বে অনুষ্ঠানটি সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ার আজিম, হাসান, ইমন, মেহেদি হাসান ও হাফেজ সেলিমসহ স্থানীয় যুব ও প্রবীণ নেতৃবৃন্দ।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং দ্বীনের খেদমতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Share:

ট্যাগস: chief tv chief tv news ধর্ম