Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান - Chief TV

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান - Chief TV

2026-01-24  ডেস্ক রিপোর্ট  122 views
চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান - Chief TV

চট্টগ্রামে জনসভায় অংশ নেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা থেকে নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে “দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান” শীর্ষক এই সংলাপ শুরু হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এতে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরুর প্রাক্কালে একই ধরনের অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টায় তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দেবেন। এরপর বিকেল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানান। প্রায় দুই দশক পর তার এই সফরকে ঘিরে পুরো চট্টগ্রাম শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


Share: