বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, প্রথম তিন দিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে মঙ্গলবার থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।