Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / দুই অঙ্গনে সমান উজ্জ্বল স্বর্ণা সংগীত থেকে উপস্থাপনা - Chief TV

দুই অঙ্গনে সমান উজ্জ্বল স্বর্ণা সংগীত থেকে উপস্থাপনা - Chief TV

2026-05-13  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  143 views
দুই অঙ্গনে সমান উজ্জ্বল স্বর্ণা সংগীত থেকে উপস্থাপনা - Chief TV

সংগীতশিল্পী তাসমিম জামান স্বর্ণা ছোটবেলা থেকেই গানের সঙ্গে বেড়ে উঠেছেন। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই তার পথচলা শুরু। ২০১৬ সালে দেশের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা “চ্যানেল আই ক্ষুদে গানরাজ”-এ অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন তিনি। সেখান থেকেই দর্শক ও সংগীতাঙ্গনের মানুষের নজরে আসেন এই তরুণ শিল্পী।

এরপর থেকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গান পরিবেশন করে পরিচিতি লাভ করেন স্বর্ণা। চ্যানেল আই, বাংলাভিশন, বিটিভি, মোহনা টিভি ও বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তিনি জিটিভির সংগীতভিত্তিক অনুষ্ঠান “মেলোডি মোমেন্ট”-এ উপস্থাপিকা হিসেবেও কাজ করছেন। উপস্থাপনায় তার সাবলীলতা ও সংগীতের প্রতি বোঝাপড়া অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

সংগীতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তাসমিম জামান স্বর্ণা। তার প্রকাশিত জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে “দিলের রানী”, “টম অ্যান্ড জেরি”, “প্রেমের রেডিও”, “রাজি হইয়া যা”, “পঙ্খীরাজ ঘোড়া” ও “থাইকো রেডি হইয়া”। সম্প্রতি প্রকাশিত “লাল টুক টুক ময়না পাখি” গানটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। গানটির সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ এবং গীত রচনা করেছেন বোরহান উদ্দিন মেহরাজ। বর্তমানে সংগীতশিল্পী ও উপস্থাপিকা—দুই পরিচয়েই নিজের অবস্থান আরও শক্ত করছেন স্বর্ণা।


Share: