Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / গাইবান্ধা ৪ আসনের ভোট বাতিল ও ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন - Chief TV

গাইবান্ধা ৪ আসনের ভোট বাতিল ও ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন - Chief TV

2026-02-14  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  163 views
গাইবান্ধা ৪ আসনের ভোট বাতিল ও ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ ৪ আসনের ৫ টি কেন্দ্রে ভোট কারচুপির  প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ -৪ আসনের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুর রহিম সরকার।

তিনি বলেন, বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৫ টি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপুর্বক বের করে দিয়ে ধানের শীষ প্রতিকে জাল ভোট দেয়।

তিনি আরো অভিযোগ করেন, তিনি এসব অনিয়মেরক কথা জানতে পেরে ভোটকেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসার কে ব্যবস্থা নিতে বললে বিষয়টি আমলে নেন নি। পরে তিনি সহকারী রিটানিং অফিসার ও রিটার্নিং অফিসার কে প্রাথমিকভাবে মৌখিক অবহিত করা সহ লিখিত অভিযোগ করেন। অভিযোগ সমুহের বিপরীতে ছবি, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে বলে জানান।

তিনি অতিদ্রুত দখলকৃত কেন্দ্রে ফলাফল বাতিল করে পুনোরায় ভোট গ্রহনের দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলার জামায়াত দলীয় সংসদ সদস্যরা সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 


Share: