Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ধর্ম / জানা গেল পবিত্র শবে বরাত কবে - Chief TV

জানা গেল পবিত্র শবে বরাত কবে - Chief TV

2026-01-19  ডেস্ক রিপোর্ট  148 views
জানা গেল পবিত্র শবে বরাত কবে - Chief TV

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র শাবান মাস গণনা শুরু হবে আগামী ২১ জানুয়ারি বুধবার থেকে। এর ফলশ্রুতিতে শবে বরাত আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পালিত হবে।

এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি, আজ (সোমবার) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন

কমিটি এই সিদ্ধান্ত নেয়ার আগে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেছে।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, স্পারসো-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম সহ ধর্মীয়, প্রশাসনিক ও গবেষণা খাতের উর্ধ্বতন কর্মকর্তারা।


Share:

ট্যাগস: ধর্ম chief tv chief tv news