Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা - Chief TV

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা - Chief TV

2026-02-08  ডেস্ক রিপোর্ট  115 views
জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা - Chief TV

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ উঠেছে। ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীদের ওপর স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অনুসারীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনায় পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন লুৎফর রহমান মতিনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন আল আজাদ, পালিমা গ্রামের আব্দুল কদ্দুস, কাজিম উদ্দিন, কামাল হোসেন এবং পোষণা গ্রামের নজরুল ইসলাম।

আহত আলাউদ্দিন আল আজাদ রোববার (৮ ফেব্রুয়ারি) কালিহাতী থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বিএনপির ১০–১২ জন নেতাকর্মী লুহুরিয়া বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গেলে ২০–২৫ জন ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় পাঁচজন আহত হন।

আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে নজরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মেহেদী জানান, আব্দুল কদ্দুসের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং সেখানে ১২টি সেলাই দিতে হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদ অভিযোগ করে বলেন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অন্যদিকে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং দল শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে চায়।

কালিহাতী থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 
 

Share: