Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / কানায় কানায় পূর্ণ বরিশালে তারেক রহমানের সমাবেশস্থল - Chief TV

কানায় কানায় পূর্ণ বরিশালে তারেক রহমানের সমাবেশস্থল - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  34 views
কানায় কানায় পূর্ণ বরিশালে তারেক রহমানের সমাবেশস্থল - Chief TV

দীর্ঘ ২০ বছর পর আজ বরিশাল সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। বিভাগের ছয়টি জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হয়ে প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

বেলা ১১টায় সমাবেশ শুরু হয় এবং স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। অনেকজন ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসে সমাবেশস্থলে অবস্থান নেন, কেউ কেউ ফজর নামাজ পড়ে এসে প্রিয় নেতাকে দেখার সুযোগ পান।

সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর এবার দলটির পরবর্তী প্রজন্মের নেতা তারেক রহমানের আগমনে সমাবেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দলীয় কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় সমাবেশে যোগ দিয়ে ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে এগিয়ে নেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।”

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান।


Share: