Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩ - Chief TV

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩ - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  35 views
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩ - Chief TV

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলির পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

এদিকে, ঘটনার পরপরই জেএসএস ও ইউপিডিএফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


Share: