Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশজুড়ে দোয়া ও মোনাজাত কর্মসূচি - Chief TV

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশজুড়ে দোয়া ও মোনাজাত কর্মসূচি - Chief TV

2025-11-27  ডেস্ক রিপোর্ট  133 views
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশজুড়ে দোয়া ও মোনাজাত কর্মসূচি - Chief TV

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারাদেশে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

এ ছাড়া জেলায় জেলায় স্থানীয় নেতাকর্মীদের দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কয়েক বছর ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ ৩টি আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে।


Share:

Single Page