বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল করা হয়েছে। রবিবার দিনব্যাপী ভুলতা ইউনিয়নের হাটাবো, পাড়াগাও পাচাইখা, আউখাবো ও বলাইখা এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা একমাত্র নারী প্রধানমন্ত্রী ছিলেন, যিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। তিনি সব সময় এদেশকে ও দেশের মানুষদের নিয়ে ভাবতেন। তিনি গণতন্ত্রের জন্য সব সময় লড়াই করে গেছেন। বিগত সরকারের আমলে উনাকে দেশ থেকে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন এদেশের জনগনই আমার সব, তাদের ছেড়ে আমি কোথাও যাবেন না।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানকে বিগত ১৭ বছর এদেশে আসতে দেয়া হয়নি। কিন্তু তিনি বাইরে বসে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কাজ করেছেন। তিনি এদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।
সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত সরকারের আমলে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। অনেকে ভোট দেয়া ভুলে গেছে। ভোট দেয়া সকলের দায়িত্ব। ভোটের মাধ্যমে আপনারা একজন সঠিক নেতাকে নির্বাচন করবেন যিনি দেশের উন্নয়নে কাজ করবেন।