Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / কুমিল্লায় আ. লীগ ঠেকাতে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে স্বেচ্ছাসেবক দল - Chief TV

কুমিল্লায় আ. লীগ ঠেকাতে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে স্বেচ্ছাসেবক দল - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  35 views
কুমিল্লায় আ. লীগ ঠেকাতে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে স্বেচ্ছাসেবক দল - Chief TV
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের কর্মসূচি ও অপতৎপরতা রুখে দিতে কুমিল্লায় এক অভিনব পন্থায় মাঠে নেমেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
 
মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল জার্সি পরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
 
ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের জার্সি পরে রাজনৈতিক মাঠে তাদের এই যৌথ অবস্থান স্থানীয় জনসাধারণের মধ্যে বেশ কৌতুহল ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই তারা কুমিল্লার বিভিন্ন মহাসড়কের মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন। তবে মাঠে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি।
 
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোথাও কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে নেতাকর্মীদের সাথে নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংগঠনটির দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক জানান, কুমিল্লার ১৫টি পৌরসভা ও উপজেলার নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক পাহারায় থাকার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
 
কেন্দ্র ঘোষিত এই নির্দেশনা মেনে সকাল থেকেই জেলাজুড়ে নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন।
 
এই প্রতিরোধ ও অবস্থান কর্মসূচিতে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক রায়হান চৌধুরী, নজির আহমেদ, আলমগীর হোসেন, সদস্য রনি, ফরহাদ, আহমদ উল্লাহ খন্দকার, ইসমাইল হোসেন, তৌফিক আহমেদ এবং কোতোয়ালী সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাসুদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share: