Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ধর্ম / সাহরি-ইফতারের সময়সূচি প্রকাশ - Chief TV

সাহরি-ইফতারের সময়সূচি প্রকাশ - Chief TV

2026-01-21  ডেস্ক রিপোর্ট  190 views
সাহরি-ইফতারের সময়সূচি প্রকাশ - Chief TV

চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি। সম্ভাব্য শুরুর তারিখ হিসেবে ১৯ ফেব্রুয়ারি ধরে ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার প্রকাশিত এ সময়সূচি সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় মুফতিদের সমন্বয়ে চূড়ান্ত করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, সম্ভাব্য প্রথম রমজান অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ঢাকায় সাহরির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় বিকেল ৫টা ৫৮ মিনিট।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, ভৌগোলিক অবস্থানভেদে ঢাকার সময়সূচির সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের মানুষ সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করবেন। পাশাপাশি দেশের অন্যান্য বিভাগ ও জেলার জন্য সাহরি ও ইফতারের পৃথক সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।


Share:

ট্যাগস: ধর্ম chief tv chief tv news