Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ধর্ম / সেহরি না খেয়ে রোজা রাখা যাবে কিনা - Chief TV

সেহরি না খেয়ে রোজা রাখা যাবে কিনা - Chief TV

2026-02-19  ডেস্ক রিপোর্ট  130 views
সেহরি না খেয়ে রোজা রাখা যাবে কিনা - Chief TV

ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটি—ঈমানের সাক্ষ্য দেওয়া, নামাজ আদায়, যাকাত প্রদান, হজ পালন এবং রমজানে রোজা রাখা। পবিত্র রমজান মাস ইবাদতের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করেন মুসলমানরা। রোজার গুরুত্বপূর্ণ অংশ হলো সেহরি, যা খাওয়া সুন্নত এবং এতে বিশেষ বরকত রয়েছে।

হাদিসে মুহাম্মাদ (সা.) সেহরি খাওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন এবং জানিয়েছেন, এতে বরকত রয়েছে। এছাড়া দ্রুত ইফতার করাও কল্যাণের কাজ বলে উল্লেখ করা হয়েছে। সেহরি রোজা পালনে শারীরিক শক্তি জোগায় এবং মুসলমানদের সিয়ামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

তবে কেউ যদি ঘুম বা অন্য কারণে সেহরি খেতে না পারেন, তবুও তার রোজা সহিহ হবে। কারণ সেহরি রোজার শর্ত নয়, বরং সুন্নত। তাই অল্প হলেও সেহরি খাওয়া উত্তম এবং এতে সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যায়।


Share:

ট্যাগস: chief tv chief tv news ধর্ম