Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / সিরাজগঞ্জ-১ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Chief TV

সিরাজগঞ্জ-১ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Chief TV

2026-02-15  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  186 views
সিরাজগঞ্জ-১ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থীর মধ্যে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন অফিস সূত্র জানায়, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮৪ হাজার। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২১৪ জন। বাতিল ভোট ৪ হাজার ৭৯৮টি এবং ভোটের হার ছিল ৬০.৮৩ শতাংশ।

জামানত হারানো প্রার্থীরা হলেন— জাতীয় পার্টি মনোনীত মো. জহুরুল ইসলাম (লাঙল) ২,২৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর (ঘোড়া) ২৬৩ ভোট, নাগরিক ঐক্য-এর নাজমুস সাকিব (কেটলি) ৩২১ ভোট এবং গণঅধিকার পরিষদ-এর মল্লিকা খাতুন (ট্রাক) ১,১৭০ ভোট পেয়েছেন।

এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা শাহীনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট।

 

Share: