Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / প্রশাসন / কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Chief TV

কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Chief TV

2026-05-14  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  176 views
কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Chief TV

অদ্য ১৩ মে ২০২৬ তারিখে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯ তম ইদ-উল-আযহা এর ইদ জামাতের প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর সম্মেলন কক্ষে আয়োজিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, কিশোরগঞ্জ জনাব সোহানা নাসরিন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, দৃশ্যমান উন্নয়নের জন্য সকলকে সহোযোগিতায় হাত বাড়াতে আহ্বান করেন। পাশাপাশি ইদগাহ মাঠের ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, ওজুখানা সংস্কার, মাঠের সার্বিক সংস্কার, নেটওয়ার্ক ব্যবস্থা উন্নতকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। 
সভায় উপস্থিত সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা সেল ও মনিটরিং সেল গঠনের আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন জনাব অভিজিৎ শর্মা, পৌর প্রশাসক জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার (সদর) জনাব কামরুল হাসান মারুফসহ বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানগণ।


Share: