নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের কর্মসূচি ও অপতৎপরতা রুখে দিতে কুমিল্লায় এক অভিনব পন্থায় মাঠে নেমেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ঘোড়াশাল পৌরসভা যুবদল। আজ মঙ্গলবার সকালে ঘোড়াশাল বাইপাস টোল প্লাজারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া চত্তর এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের বাসিন্দা।
জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর দীর্ঘ প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্ববর্তী আদেশটি বাতিল ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই নতুন আদেশ দেয়।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে সেলিম মিয়া নামের ৩২ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বৈঠাখাল গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত সেলিম মিয়া ওই গ্রামেরই মারুত মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে সেলিম মিয়া নামের ৩২ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বৈঠাখাল গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত সেলিম মিয়া ওই গ্রামেরই মারুত মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের পরিচিত রাস্তা 'সোহরাওয়ার্দী অ্যাভিনিউ'-এর নাম বদলে 'গোপাল মুখার্জী রোড' করার কলকাতা পৌর সংস্থার সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চট্টগ্রামে সম্ভাব্য নৈরাজ্য, নাশকতা এবং অপপ্রচার রুখতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্র-জনতা। একই সাথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠের রাজনীতিতে সক্রিয় অবস্থানে রয়েছে মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী এবং তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে ব্যাপক আলোচিত অ্যালবিনো প্রজাতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তারের যে তথ্য ছড়িয়ে পড়েছিল, তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ইমন নামের হলেও তিনি বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমন নন।
বাগেরহাটের মোংলা উপজেলার পশ্চিম বাজিকরের খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগে দায়ের করা মামলায় মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামকে আসামি করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।