Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / চার মাস ধরে চরম লোডশেডিং: গাইবান্ধা সদর ১৩ ইউনিয়নের মানুষের ক্ষোভ - chief tv

চার মাস ধরে চরম লোডশেডিং: গাইবান্ধা সদর ১৩ ইউনিয়নের মানুষের ক্ষোভ - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  51 views
চার মাস ধরে চরম লোডশেডিং: গাইবান্ধা সদর ১৩ ইউনিয়নের মানুষের ক্ষোভ - chief tv

শাহাপাড়া, ইউনিয়নের বাসিন্দারা গত প্রায় চার মাস ধরে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ বারবার আসা-যাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ কিছু সময়ের জন্য সরবরাহ হওয়ার পর আবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থীদের পড়াশোনা, কৃষি সেচ, ব্যবসা-বাণিজ্য এবং রোগীদের চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগও বেড়েছে। 

এলাকাবাসী মেহেদী হাসান মুন্না প্রশ্ন তুলেছেন, গাইবান্ধা সদর-২ আসনের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কেন এই ইউনিয়নের মানুষ গুলো দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তারা বিষয়টি নিয়ে মাননীয় সংসদ সদস্য, দারিয়াপুর সাব-জোনাল অফিস, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

তাদের দাবি, যদি কারিগরি কোনো সমস্যার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে, তাহলে সে বিষয়ে জনগণকে স্পষ্টভাবে জানানো হোক। আর যদি অব্যবস্থাপনা বা অন্য কোনো কারণে বিদ্যুৎ বিপর্যয় চলমান থাকে, তবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক। 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 


Share: