2026-06-27ডেস্ক রিপোর্ট
ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি পরিবারের ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনায় বাবা, মা ও পাঁচ বছর বয়সী কন্যাসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের একমাত্র ছেলে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
View more
2026-06-27ডেস্ক রিপোর্ট
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে কুয়েত প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে।
View more
2026-06-27ডেস্ক রিপোর্ট
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জাইতুন রেস্তোরাঁয় নাশতা শেষে ভুলবশত ফেলে যাওয়া শিশুর পরিবারের সন্ধান পাওয়া গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
View more
2026-06-27ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় পানির বোতল ভেবে ভুলবশত এসিড পান করে মো. ওসমান (৬০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
View more
2026-06-27ডেস্ক রিপোর্ট
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর এলাকার একটি রেস্তোরাঁয় নাশতা শেষে এক বিদেশি পরিবার ভুলে তাদের দেড় থেকে দুই বছর বয়সী শিশুসন্তানকে ফেলে গেছে বলে ধারণা করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
View more
2026-06-27মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি
মেধা, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থী নন্দিনী বাঁসফোর গুঞ্জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।
View more
2026-06-27মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি
সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
View more
2026-06-26ডেস্ক রিপোর্ট
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক সুজেন্দ্র চাকমা ওরফে ঝিমিত চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের দুর্গম ৯ নম্বর ওয়ার্ডের পাইনং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
View more
2026-06-26ডেস্ক রিপোর্ট
কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধন শেষে মাদক কারবারীদের হামলা ও গুলির ঘটনায় মামলা হয়েছে। গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় সাব্বির ও অপুসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামে একজনকে আটক করেছে পুলিশ।
View more