Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ - Chief TV

‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  42 views
‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ - Chief TV

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এমন বিদায়ে হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বিশ্বাস করেন, আগামী বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন সাফা কবির। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা জড়িয়ে আবেগঘন কণ্ঠে সাফা বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই। দুঃখজনক... তবে আগামী বিশ্বকাপে, ইনশাআল্লাহ, আমরা আবার আসব।’

ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম।’

এর আগে ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি ছবিও শেয়ার করেন এই অভিনেত্রী। সেই পোস্টে তিনি শুধু ব্রাজিলের প্রতি ভালোবাসাই নয়, বাংলাদেশের ফুটবল নিয়েও নিজের স্বপ্নের কথা তুলে ধরেন।

ক্যাপশনে সাফা কবির লেখেন, ‘আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে— একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

সাফা কবিরের এই আবেগঘন পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


Share: