Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / পল্লী উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল - Chief TV

পল্লী উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  32 views
পল্লী উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল - Chief TV

পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গ্রামীণ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটির কার্যক্রম প্রশংসনীয়।


Share: