Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রধান শিক্ষক বরখাস্ত - Chief TV

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রধান শিক্ষক বরখাস্ত - Chief TV

2026-07-03  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  34 views
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রধান শিক্ষক বরখাস্ত - Chief TV
নীলফামারীর কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
 
মো শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। 
 
আপনার এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।

আরও বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালায় মো শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

Share: