Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / প্রেম নয়, বন্ধুত্বই সত্যি—ইয়াশ রোহানকে নিয়ে গুঞ্জনে মুখ খুললেন তটিনী - Chief TV

প্রেম নয়, বন্ধুত্বই সত্যি—ইয়াশ রোহানকে নিয়ে গুঞ্জনে মুখ খুললেন তটিনী - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  31 views
প্রেম নয়, বন্ধুত্বই সত্যি—ইয়াশ রোহানকে নিয়ে গুঞ্জনে মুখ খুললেন তটিনী - Chief TV

ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই এবং এখনই বিয়ের কোনো পরিকল্পনাও নেই।

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন শোনা গেলেও তিনি সেই বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন। তটিনীর ভাষায়, ইয়াশ তার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন। তিনি বলেন, যদি সত্যিই প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে রাখা হতো এবং প্রকাশ্যে আলোচনার সুযোগই আসত না।

সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সম্মান ও মানসিক শান্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই অভিনেত্রী। ভবিষ্যতে জীবনসঙ্গী প্রসঙ্গে তিনি জানান, এমন একজন মানুষের অপেক্ষায় আছেন যিনি তাকে ও তার পরিবারকে ভালোবাসবেন এবং তার পেশাকে সম্মান করবেন।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তটিনী। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া একাধিক নাটকে তার উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। পাশাপাশি খাইরুল বাশারের সঙ্গে তার অভিনীত নতুন নাটক ‘সুতরাং’ দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে।


Share: