Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম: রাকিব - Chief TV

সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম: রাকিব - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  39 views
সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম: রাকিব - Chief TV

২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সারা দেশে আওয়ামী লীগের দলীয় অফিসগুলোতে আগুন দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়।

বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ওই সময় আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় অফিসে আগুন দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার আন্দোলনে যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছিলেন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে।


Share: