Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / মিরসরাইয়ে ট্রাক–সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, আহত চার - Chief TV

মিরসরাইয়ে ট্রাক–সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, আহত চার - Chief TV

2026-01-29  সাকিব চৌধুরী, মীরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি:  51 views
মিরসরাইয়ে ট্রাক–সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, আহত চার - Chief TV

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

গতকাল সকাল ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের একজন খাদেজা আক্তার (১৬)। তিনি স্থানীয় যাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় সড়ক পারাপারের সময় দুই পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। সিএনজিতে থাকা চারজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: