নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১ নং বড়ভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রোমান ইসলাম।
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই গৃহবধূকে অপহরণ, গণধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একই দিনে পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এক নারী গলায় ওড়না পেঁচিয়ে এবং এক নারীও এক গ্যাস বডি খেয়ে আত্মহত্যা করেছেন।
মামির সঙ্গে ভাগ্নের অবৈধ সম্পর্কের জেরে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে মারধরের পর তাদের বিয়ে দেওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের বিহারের বৈশালীর রোহুয়া গ্রামে ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ও পদের অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি" এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
নওগাঁর বদলগাছিতে একটি অটো চার্জার টমটম যোগে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় নারীসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (০৯ জুন, ২০২৬) বিকেল ১৬:৩০ ঘটিকায় বদলগাছি থানাধীন বালুভরা ইউনিয়নের বারা তোল এলাকায় এই ঘটনা ঘটে।
নাটোরের লালপুরে পদ্মা নদীর চরের জাজিরা এলাকা থেকে মো. আজিজুল হক ঝড়ু নামের এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী চরাঞ্চলে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হওয়া গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।
বাআগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটের দাম ও বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে নতুন অর্থবছরে সাধারণ ভোক্তাদের জন্য সিগারেটের দামে কোনো ধরনের পরিবর্তন আসছে না।
বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে আটক করা হয়।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে একটি লংগান/আশফল বাগানে রহস্যজনকভাবে ব্যাপক ফলঝরার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাগান মালিকের দাবি, শত্রুতাবশত কেউ ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে গাছের অপরিপক্ব ফল ঝরিয়ে দিয়েছে। এতে কৃষক ও বাগান ক্রয়কারী ব্যবসায়ীর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
সাহিত্য, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ষষ্ঠ বাঁধনহারা পুরস্কার-২০২৬’-এর জন্য ১৪ জন গুণী ব্যক্তির নাম ঘোষণা করেছে বাঁধনহারা সাহিত্য পরিষদ।