Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ- Chief TV

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ- Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  339 views
বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ- Chief TV

জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার সহযোদ্ধা সারজিস আলম। নিজের এক ফেসবুক পোস্টে তিনি লেখেন,

“আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন।
সন্তানকে নেক হায়াত দান করুন, দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ ও তার স্ত্রীর ঘরে জন্ম নেয় এই নবজাতক।
মা ও নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা গেছে।
 


Share:

ট্যাগস: chief tv chief tv news