আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের জমকালো ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচের প্রথমার্ধ শেষে ১১ মিনিটের বিশেষ সংগীত আয়োজনে মাতবে পুরো বিশ্ব।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ফাইনালের মাঝবিরতিতেও থাকছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। তার সঙ্গে মঞ্চ শেয়ার করবেন কানাডিয়ান সুপারস্টার জাস্টিন বিবার।
বিশ্বকাপের এই ফাইনালের সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করেছেন বিখ্যাত রক ব্যান্ড কোল্ডপ্লের সংগীত তারকা ক্রিস মার্টিন। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিরা ও জাস্টিন বিবার ছাড়াও এই মঞ্চে দেখা যাবে পপ তারকা ম্যাডোনা, বিটিএস, আফ্রোবিটস তারকা বার্না বয় ও ভেনিজুয়েলার গুস্তাভো দুদামেলকে।

এছাড়া কোল্ডপ্লের সাথে পারফর্ম করবে নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল ‘পিএস২২ কোরাস’।
এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মানবিক সহায়তা। ফিফা জানিয়েছে, এই বিশাল সংগীত আয়োজন থেকে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংগৃহীত এই তহবিল বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল খেলার সুযোগ প্রসারে ব্যয় করা হবে।
ফাইনালের এই বিশেষ আয়োজনে অংশ নেওয়ার বিষয়ে জাস্টিন বিবার বলেন, ‘মাঝবিরতির এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ।

তার চেয়েও বড় কথা হলো, এই আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার সুযোগ প্রসারে অবদান রাখা সম্ভব হবে, যা আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে।’