২৩ জানুয়ারি হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার এতিম, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহমেদ আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মু. ইব্রাহিম খলিল শামীম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সালাউদ্দিন মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির শিক্ষা সম্পাদক মোঃ লোকমান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল, সমিতির ইসি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাসান খলিফা, সহকারী শিক্ষক আব্দুল বাতেন এবং হাইমচর স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ সালেহ আহমদ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে গণ্ডামারা নেছারাবাদ এতিমখানা, মমতাজিয়া নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (ভিংগুলিয়া), দেওয়ানবাড়ি মন্দির, দত্তবাড়ি মন্দির, ইমদাদুল উলুম মাদ্রাসা, শাহজালাল মাদ্রাসা ও এতিমখানা, খালেকিয়া মাদ্রাসা ও হেফজখানা, কালা চৌকিদারের মোড়ের রিয়াতুন জান্নাত ও আম্বিয়া খাতুন এতিমখানা, তাহফিজুল সুন্নাত এতিমখানা, তেলির মোড় জগন্নাথ মন্দির, ইনাশবালা ও নীলকমল এবং উত্তর চরভাঙ্গার জামিয়া কারিমিয়া এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শনিবার পর্যন্ত চলবে।