Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / নওগাঁয় আ.লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান - Chief TV

নওগাঁয় আ.লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান - Chief TV

2026-02-19  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  203 views
নওগাঁয় আ.লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান - Chief TV

নওগাঁয় জাতীয় পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগ-এর নওগাঁ জেলা কার্যালয়ের সামনে ধারণ করা হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তবে ঠিক কখন জাতীয় পতাকা হাতে এ স্লোগান দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের নেতৃত্বে ওই দিন সকাল ৭টার দিকে দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়া এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি করা হয়। শফিকুর রহমান মামুন নিজেই তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এছাড়া জেলার আরও কয়েকজন নেতাকর্মী ভিডিওটি শেয়ার করেছেন।

৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা শফিকুর রহমান মামুনসহ ৬–৭ জন নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’—এ ধরনের স্লোগান দিচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “দীর্ঘ ১৮ মাস পর স্লোগানে স্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। একই সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা।”

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে বলেন, “আজ ভোরের দিকে তারা জাতীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।”


Share: