Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ: ছবিসহ ভোটার তালিকা দেখতে পারছেন না এজেন্টরা

ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ: ছবিসহ ভোটার তালিকা দেখতে পারছেন না এজেন্টরা

2025-10-16  ডেস্ক রিপোর্ট  279 views
ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ: ছবিসহ ভোটার তালিকা দেখতে পারছেন না এজেন্টরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবির অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর আবির জুবেরী ভবন কেন্দ্রের সামনে আসেন। সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ তুলে ধরেন।


আবির বলেন, “আমরা দীর্ঘ এক মাস প্রচারণা চালিয়েছি। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। শিক্ষার্থীরা ইতিবাচকভাবে আমাদের সাড়া দিয়েছেন।”


তিনি অভিযোগ করে বলেন, “আমার পোলিং এজেন্টরা ফোন করে জানাচ্ছেন, কেন্দ্রগুলোয় তাদের ছবিসহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। তালিকায় ছবি থাকলেও সেটা শুধু রিটার্নিং কর্মকর্তারাই দেখতে পারছেন। ছবিসহ তালিকা যদি এজেন্টদের না দেখানো হয়, তাহলে তারা কীভাবে ভোটার শনাক্ত করবেন? জাল ভোট হচ্ছে কি না, সেটা তারা কীভাবে বুঝবেন?”


এ সময় তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম-এর সঙ্গে কথা বলেছেন। কমিশনার তাকে জানিয়েছেন, বিষয়টি তিনি দেখছেন এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।
ভিপি প্রার্থী আবির আরও বলেন, “নির্বাচন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও কেউ যদি বহিরাগত ঢোকানোর চেষ্টা করে, আমরা তা প্রতিহত করব। শিক্ষার্থীরাও তা মেনে নেবে না।”
 


Share:

ট্যাগস: chief tv chief tv news ch