Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য আটক - Chief TV

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য আটক - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  29 views
রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য আটক - Chief TV

বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতদের মধ্যে দিনাজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকও রয়েছেন।

শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে চক্রটির ছয় সদস্যকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত ফাঁকা চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল শিক্ষাগত সনদপত্র এবং ৫টি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়োগ পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিবি জানায়, আটককৃতদের একজন দিনাজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, যিনি আগে প্রতারণার মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী যুবক চাকরি না পেয়ে এই চক্রে যুক্ত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য মিলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: