Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে যানজট - Chief TV

দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে যানজট - Chief TV

2026-02-04  এ, কে, নোমান (নওগাঁ প্রতিনিধি)  29 views
দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে যানজট - Chief TV

নওগাঁয় বিভিন্ন দাবিতে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা নওগাঁ–বগুড়া মহাসড়কের ঢাকা বাসস্ট্যান্ড মোড় এলাকায় তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইজিবাইক, বাস, ট্রাক ও প্রাইভেট কারসহ শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, আগেও একাধিকবার আন্দোলন করা হলেও কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাদের ভাষায়, “বারবার আশ্বাসে আমরা আর বিশ্বাসী নই। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো—ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ বাতিল করতে হবে।

তারা জানান, বর্তমানে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারলেও উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করা হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। এটিকে তারা বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

সরেজমিনে দেখা যায়, দুপুরে শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নিলে পুরো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর বেলা ২টার দিকে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে সারাদেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে।


Share: