Author: জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
জাহিদুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
Posts by জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিক্ষোভে নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গাইবান্ধার জেলা সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় আহত সালাউদ্দিনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় গভীর রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ । রাত প্রায় ১টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়।
গাইবান্ধা সদরের ৮ নম্বর বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের অনার্স পড়ুয়া মেধাবী ছাত্র ফাহমিদ রুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাসদ (মার্কসবাদী) ঘোষিত ১৬-২২ জুন “দাবি সপ্তাহ” কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।সভায় বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, আমেরিকার সঙ্গে করা অবৈধ বাণিজ্য চুক্তি বাতিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারের দাবি জানানো হয়।
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হরিণাথপুর (নাম ও স্থান যাচাই সাপেক্ষে) এলাকার একটি ভাড়া বাসায় ইয়াবা সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক সার্জেন্ট এবং এক নারীকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ স্থানীয় জেলার সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের হাশেমবাজারে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী হাশেম বাজার এলাকায় মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মোস্তফা কামাল গাইবান্ধা সদর থানায় লিখিত আবেদন করেছেন।
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৭ নং হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের আওতায় নির্মাণাধীন কংক্রিট ব্লকগুলো যমুনা নদীর প্রবল স্রোতে একের পর এক পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এতে প্রকল্পের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযানে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩৩)কে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার সমর্থকের অংশগ্রহণে এক বিশাল মোটরসাইকেল ও আনন্দ শোভাযাত্রা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকশ একটি দল ১৪নং চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) গ্রামস্থ সীচা মাছ বাজার হইতে পশ্চিম দিক গামী পাঁকা রাস্তার উত্তর পাশে পুকুরের পাড়ে, সীচা (খামার), চন্ডিপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানাধীন ১৪নং চণ্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চন্ডিপুর বাজারস্থ রাধুনী হোটেল এন্ড রেস্তোরার সামনে পাঁকা রাস্তার