জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ১২ টার দিকে সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত রোপন মিয়া সূর্নগর পূর্ব পাড়া গ্রামের হযরত আলীর ছেলে ।
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল জানান , আজ দুপুর ১২ টার দিকে নিজ বাড়ীর আঙিনায় স্ট্যান্ড ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় অসবাধানতা বসত বৈদ্যুতিক তারে জড়িয়ে পরে। পরে পরিবারের লোকজন গুরুত্বর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি আরো বলেন এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।