Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / গ্যালারিতে শাকিরার গালে চুমু খাওয়া কিশোর কে - Chief TV

গ্যালারিতে শাকিরার গালে চুমু খাওয়া কিশোর কে - Chief TV

2026-06-25  ডেস্ক রিপোর্ট  31 views
গ্যালারিতে শাকিরার গালে চুমু খাওয়া কিশোর কে - Chief TV

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ চলাকালে ডালাস স্টেডিয়ামের লাক্সারি বক্সে পপ তারকা শাকিরাকে ঘিরে একটি মুহূর্ত সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সম্প্রচারের সময় ক্যামেরায় দেখা যায়, একজন ব্যক্তি তার গালে চুম্বন করছেন—আর সেই দৃশ্য মুহূর্তেই অনলাইনে ভাইরাল হয়ে পড়ে।

প্রাথমিকভাবে অস্পষ্ট ভিডিও ফুটেজের কারণে ওই ব্যক্তির পরিচয় নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। এক্সসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে অনেকেই ঘটনাটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যক্তি সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্যও করেন।

তবে কিছুক্ষণের মধ্যেই বিষয়টির ব্যাখ্যা সামনে আসে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করে, ওই ‘রহস্যময়’ ব্যক্তি আসলে অন্য কেউ নন, শাকিরার ১৩ বছর বয়সী ছেলে মিলান। ক্যামেরার অ্যাঙ্গেল ও তার মুখ আংশিক আড়ালে থাকায় শুরুতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।

পরবর্তীতে পরিস্থিতি পরিষ্কার হলে পুরো ঘটনাটির প্রেক্ষাপট বদলে যায়। ভক্তরা এটিকে মা-ছেলের স্নেহপূর্ণ মুহূর্ত হিসেবে দেখেন এবং সামাজিকমাধ্যমে অনেকেই বিষয়টিকে সুন্দর পারিবারিক দৃশ্য হিসেবে মন্তব্য করেন।

শাকিরা সেদিন তার দুই ছেলে মিলান ও শাশাকে নিয়ে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করেন। সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়, এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে মিয়ামিতে বসবাস করছেন।

ফুটবল ও বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ গান থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ইভেন্টে তার পারফরম্যান্স তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছে। এবারের বিশ্বকাপেও তিনি উদ্বোধনী আয়োজনে অংশ নেন বলে জানা গেছে।


Share: